গোপনীয়তা নীতি

রেজিস্ট্রেশন ফর্মে দেওয়া তথ্য (নাম, জেলা, স্কুলের নাম, মোবাইল নম্বর, ট্রানজেকশনের তথ্য, জার্সি সাইজ ইত্যাদি) শুধুমাত্র এসএসসি ২০০৫ ও এইচএসসি ২০০৭ ব্যাচের জাতীয় পুনর্মিলনী ২০২৬ আয়োজনের ব্যবস্থাপনার কাজে ব্যবহৃত হবে।

আপনার তথ্য কোনো তৃতীয় পক্ষের কাছে বিক্রি বা বিজ্ঞাপনের উদ্দেশ্যে হস্তান্তর করা হবে না। আয়োজক কমিটির অনুমোদিত সদস্যরা শুধু পেমেন্ট যাচাই, জার্সি বিতরণ ও যোগাযোগ ব্যবস্থাপনার জন্য এই তথ্য দেখতে পারবেন।

আপনার তথ্য সংশোধন বা মুছে ফেলার অনুরোধের জন্য যোগাযোগ করুন: 01717-296829 / reunion@batch2005.bd